1 Answers

উদ্দীপকের রহিমা বেগমের গরুর তড়কা রোগ হয়েছে যা একটি ব্যাকটেরিয়াজনিত রোগ। Bacillus anthracis নামক ব্যাকটেরিয়ার সংক্রমণে তড়কা রোগ হয়ে থাকে। বর্ষাকালে বা স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় এ রোগের প্রাদুর্ভাব বেশি হয়। নিম্নে এ রোগের লক্ষণ উল্লেখ করা হলো-

১. গরুর দেহের তাপমাত্রা অত্যাধিক বেড়ে যায় (১০৪০-১০৬° ফা.)। 

২. শরীর কাঁপতে থাকে, খিঁচুনি হয়, শ্বাস-প্রশ্বাস দ্রুত ও গভীর হয়। দাঁত কটমট করে। 

৩. নাক, মুখ, প্রস্রাবের সাথে ও মলদ্বার দিয়ে কালো রক্তযুক্ত ফেনা বের হয়। 

৪. পেটে খুব ব্যাথা হয় এবং পশুর পেট ফাঁপা লক্ষণ দেখা দেয়। 

৫. ঘন ঘন পাতলা মলত্যাগ করে এবং মল আলকাতরার মতো হয়। 

৬. ক্ষুধা মন্দা হয়, নাক দিয়ে মাটির ঘ্রাণ নেয়। 

৭. পশু মরার পর রক্ত জমাট বাঁধে না এবং দেহ দ্রুত পচতে থাকে। 

৮. রোগের স্থায়িত্ব আধা ঘণ্টা থেকে ৪৮ ঘণ্টা। এরপর শরীরে খিঁচুনি দিয়ে গরু মারা যায়।

 

4 views

Related Questions