1 Answers

এহসানের পুকুরের মাছ ড্রপসি বা পেটফুলা রোগে আক্রান্ত হয়েছে। এরোমোনাস (Aeromonas punctata) নামক ব্যাকটেরিয়ার আক্রমণে এ রোগটি হয়ে থাকে। এ রোগে আক্রান্ত মাছের লক্ষণসমূহ নিম্নরূপ-
১. আক্রান্ত মাছের বক্ষ গহ্বরে তরল পদার্থ জমা হয়ে পেট ফুলে ওঠে।
২. আঁইশ খসে পড়ে এবং চোখ ফুলে যায়।
৩. ত্বক ও ফুলকায় রক্তক্ষরণজনিত কারণে ঘা সৃষ্টি হয়।
৪. কখনও কখনও ফোলা উদর ও পায়ুর উপর লাল দাগ দেখা যায়।
৫. পায়ু ফুলে ওঠে এবং লাল বর্ণের হয়।
৬. আক্রান্ত মাছ গতিশক্তি হারিয়ে ফেলে এবং পুকুরের কিনারায় ধীরে ধীরে সাঁতার কাটে।

উপরিউক্ত লক্ষণগুলো এহসান তার পুকুরের মাছের মধ্যে লক্ষ করেন। তাই বলা যায়, এহসানের পুকুরের মাছ ড্রপসি বা পেটফুলা রোগে আক্রান্ত হয়েছে।

5 views

Related Questions