1 Answers

মধু মিয়ার চাষকৃত ফসল হলো গলদা চিংড়ি। গলদা চিংড়ির তিনটি রোগের নাম, কারণ, লক্ষণ ও প্রতিকার নিচে দেওয়া হলো-

রোগের নাম ও কারণ

লক্ষণ

প্রতিকার

১. মেলানোসিস বা 'কালো দাগ রোগ (ব্যাকটেরিয়াজনিত রোগ, পুকুরে অত্যাধিক জৈব পদার্থ থাকার কারণে হয়)খোলস, লেজ ও ফুলকায় পচন ও কালো দাগ দেখা যায়। খোলসের গায়ে ছিদ্র হয়, স্বাভাবিক রং নষ্ট হয়। বৃদ্ধি হার কমে এবং শেষ পর্যন্ত মরে
যায়।
পুকুরের তলার কাদা, আবর্জনা ও আগাছা পরিষ্কার করা। সময়ে সময়ে পানি পরিবর্তন, সুষম হারে চুন ও মিথাইলিন ব্লু- (২-৫) পিপিএম পানিতে প্রয়োগ করা।
২. এন্টেনা পচন (জৈব পদার্থ পচনের ফলে সৃষ্ট ব্যকটেরিয়া ও বিষাক্ত গ্যাসের কারণে হয়।)এন্টেনা পচে ক্রমে খাটো হয় এবং এন্টেনাতে গিট সৃষ্টি হয়।পুকুরের পানি পরিবর্তন, চিংড়ির ঘনত্ব কমানো, প্রতি মাসে ২০-২৫ কেজি/একর ডলোচুন প্রয়োগ।
৩. হোয়াইট মাসেল রোগ (অধিক ঘনত্ব, জৈব পদার্থ ও তাপমাত্রার আধিক্যের কারণে হয়)চিংড়ির লেজের দিক থেকে মাংস সাদা ও শক্ত হয়ে যায়।সুষম খাদ্য প্রয়োগ ও পানি পরিবর্তন।

 

5 views

Related Questions