1 Answers

উদ্দীপকের ফসলটি হলো পাট। পাট আক্রমণ করে এমন তিনটি পোকা হলো সাদা ও লাল মাকড়, চেলে পোকা ও বিছা পোকা। নিম্নে এদের আক্রমণের লক্ষণ ও দমন পদ্ধতি আলোচনা করা হলো-

i. সাদা ও লাল মাকড়

লক্ষণ : ডগার পাতার রস চুষে খায়। পাতা কুঁকড়ে যায়। গাছের বৃদ্ধি কমে যায়।

দমন পদ্ধতি: প্রাকৃতিকভাবে প্রচুর বৃষ্টিপাত হলে মাকড়ের সংখ্যা কীটনাশক ব্যবহার ছাড়াই কমে যায়। থিওভিট ৮০% পাউডার প্রতি লিটার পানির সাথে ২.৫ গ্রাম অথবা, ইথিওন ৪৬% তরল কিংবা, কেলথেন তরল ৪২.৫% প্রতি লিটার পানিতে ২.৫ মিলি মিশিয়ে ছিটাতে হবে। কাঁচা নিমের পাতার রস পানির সাথে (১: ১০) অনুপাতে মিশিয়ে ছিটালে ভালো ফল পাওয়া যাবে।

ii. চেলে পোকা

লক্ষণ : কান্ড ছিদ্র করে, আঁশ নিম্নমানের হয়।

দমন পদ্ধতি : ক্ষেতের আশেপাশের আগাছা পরিষ্কার রাখতে হবে। মৌসুমের শুরুতে আক্রান্ত গাছগুলো তুলে নষ্ট করে ফেলতে হবে। গাছের উচ্চতা ৫- ৬ ইঞ্চি হারে ম্যাটাসিসটকম ৫০% তরল বা নুভাক্রন ৪০% তরল প্রতি লিটার পানিতে ১.৫ মিলি মিশিয়ে ছিটালে চেলেপোকা দমন হবে।

iii. বিছাপোকা

লক্ষণ: কচি ও বয়স্ক সব পাতা খেয়ে ফেলে।

দমন পদ্ধতি : প্রথম অবস্থায় পোকাসহ পাতাগুলো পিষে, গর্তে চাপা দিয়ে অথবা কেরোসিন মিশ্রিত পানিতে ডুবিয়ে মেরে ফেলতে হবে। ডায়াজিনন ৬০% তরল অথবা নুভাক্রন ৪০% তরল অথবা ইকালাক্স ২৫% তরল প্রতি লিটার পানির সাথে ১.৫ মিলি হারে অথবা রিপকর্ড ১০% তরল বা সিমবুশ ১০% তরল প্রতি লিটার পানিতে ০.৫ মিলি হিসেবে মিশিয়ে ছিটাতে হবে।

7 views

Related Questions