1 Answers

করিম শেখের ধানের জমিতে পামরী পোকার আক্রমণ ঘটে। করিম শেখ হঠাৎ করে একদিন সকালে গিয়ে তার ধানের জমিতে দেখতে পেল যে এক ধরনের পোকা পাতার ভেতরে ছিদ্র করে সবুজ অংশ খেয়ে ফেলেছে। সে আরও লক্ষ করল পোকাটি কাঁটাযুক্ত। এসব বৈশিষ্ট্যের প্রেক্ষিতে বলা যায়, ধানের জমির পোকাটি পামরী পোকা। এই পোকা দমনের জন্য হাত জাল ব্যবহার করা হয় বা মশারির কাপড় দিয়ে পোকা ধরতে হয়। এক্ষেত্রে সকালবেলা উত্তম সময়। গাছের কুশি অবস্থার পূর্বে পাতায় ডিম বা ২-৩ টি কীড়া থাকলে পাতার গোড়ার ৩-৪ সেমি উপর থেকে কেটে নষ্ট করতে হয়। জমিতে ৩৫% পাতা আক্রান্ত হলে অথবা প্রতি গোছায় ৪টি পূর্ণবয়স্ক পোকা অথবা প্রতি কুশিতে ৫টি কীড়া থাকলে অনুমোদিত কীটনাশক যেমন- ম্যালাথিয়ন ৫৭ ইসি ৫ মিলি হারে প্রতি শতকে প্রয়োগ করতে হয়।

উপরিউক্ত পদ্ধতি অবলম্বন করে করিম শেখ তার জমিতে আক্রমণকারী পামরী পোকা দমন করে।

5 views

Related Questions