1 Answers
উদ্দীপকে মোহন শেখের কাজটি অভ্যন্তরীণ বাণিজ্যের আওতাভুক্ত। একটা দেশের ভৌগলিক সীমানার মধ্যে যে ক্রয়-বিক্রয় কার্য অনুষ্ঠিত হয় তাকে অভ্যন্তরীণ বাণিজ্য বলে।
উদ্দীপকে মোহন শেখ প্রতিদিন রাস্তায় ঘুরে বাড়ি বাড়ি থেকে পুরনো গ্লাস্টিকের সামগ্রী সংগ্রহ করেন ও বাজারে নিয়ে তা দোকানে বিক্রয় করে আসেন। এতে প্লাস্টিক সামগ্রীর মালিকানা বা স্বত্ব নিজের হয়। আবার যখন বাজারে বিক্রয় করে তখন পণ্যের মালিকানা বা স্বত্ব হস্তান্তরিত হয়। যেহেতু মোহন শেখের ক্রয়-বিক্রয় সম্পাদনের কাজটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যেই সম্পাদিত হয়ে থাকে। তাই বলা যায়, উদ্দীপকের মোহন শেখের কাজটি অভ্যন্তরীণ বাণিজ্যের আওতাভুক্ত।
5 views
Answered