1 Answers

যে মাধ্যম অবরোহ অনুমানে দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত নিঃসৃত হয় তাই হলো সহানুমান, সহানুমানের সংজ্ঞা থেকেই বোঝা যাচ্ছে যে এর আশ্রয় বাক্য থাকবে দুটি এবং আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত পাওয়া যাবে। উদ্দীপকে পলাশ, সাগর ও মোহন এর সম্পর্ক সহানুমানের সাথে সম্পৃক্ত। তাদের যদি একটি আকারে দেখানো যায় তবে আমরা পাবো- পলাশ এবং সাগর হয় দুজনে বন্ধু, মোহন এবং পলাশ হয় দুজনে বন্ধু ... সাগর এবং মোহন হয় দুজনে বন্ধু। উক্ত আকার থেকে আমরা পাই দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত নিঃসৃত হয়েছ। আর সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে ব্যাপক নয়। এখানে আশ্রয়বাক্য দুটির সাধারণ পদ হলো পলাশ। যা আশ্রয় বাক্য দুটির মধ্য যোগসূত্র স্থাপন করে।

আশ্রয়বাক্যে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না 'মধ্যপদ' উদ্দীপকে প্রধান, অপ্রধান ও মধ্যপদের সহানুমানের সাথে সম্পর্কিত। সাগর মোহন ও পলাশ। সাগর, মোহন ও পলাশ ছাড়া সিদ্ধান্ত গৃহীত হয় না। অতএব আমরা বলতে পারি যে, পলাশ এখানে মধ্যপদের ভূমিকা রেখেছে এবং সাগর ও মোহন প্রধান ও অপ্রধান পদ হিসেবে ব্যস্ত হয়েছে। আর এখান থেকে অর্থাৎ আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত নিঃসৃত হয়েছে।

4 views

Related Questions