1 Answers

কোনো বিষয় নির্দেশ করার জন্য ইচ্ছাকৃতভাবে যে সংকেত ব্যবহার করা হয় তাকে বলা হয় প্রতীক। গ্রিক দার্শনিক এরিস্টটল সহানুমানের প্রধান পদ, অপ্রধান পদ ও মধ্যপদকে নির্দেশ করার জন্য যথাক্রমে P, S, M-কে প্রতীক হিসেবে ব্যবহার করেছেন। যুক্তিবিদ্যার জনক এরিস্টটল সর্বপ্রথম যুক্তিবিদ্যায় 'চলক'-এর ধারণা প্রচলন করেন। এই চলককে গ্রাহক প্রতীক বলা হয়। আধুনিক যুক্তিবিদ্যায় এ প্রতীক ব্যাপকভাবে ব্যবহৃত হয়। যেমন- প্রাকল্পিক যুক্তিবাক্য - 'যদি রহিম আসে তাহলে করিম যাবে না।' এ প্রাকল্পিক বাক্যের পূর্বগ অংশের জন্য p এবং অনুগ অংশের জন্য ৭ ব্যবহার করা হলে সেগুলো হবে গ্রাহক প্রতীক। এরিস্টটল বর্ণমালার বর্ণকে 'চলক' বা গ্রাহক প্রতীক হিসেবে ব্যবহার করেছেন। যেমন-

pq    P  q

উক্ত প্রতীকী যুক্তিবিদ্যায় ৭-এর স্থলে p এবং p-এর স্থলে ৭-এ পরিবর্তন করা যায়। এজন্য এগুলো চলক বা 'চল'। যার ধারণা সর্বপ্রথম এরিস্টটল দিয়েছেন।

 

4 views

Related Questions