1 Answers
প্রতীক বলতে বোঝায় কোনো কিছুকে বোঝার, ব্যক্ত করার অথবা নির্দেশ করার জন্য ইচ্ছাকৃতভাবে লিখিত বা কথিত চিহ্ন। উদ্দীপকে বলা হয়েছে কোনো বিবৃতি, কোনো চিত্র ইত্যাদির মাধ্যমে ভাষার দ্বার্থকতা ও অস্পষ্টতা জাতীয় সীমাবদ্ধতা দূর করা যায়। প্রকৃতপক্ষে যুক্তির বৈধতা বিচারের কাজটিকে সহজ ও সরল করার জন্য যুক্তিবিদগণ প্রতীকের ব্যবহার করেন।
সাধারণ ভাষায় অনেক সময় এমন অনেক শব্দ ব্যবহৃত হয়, যাদের অর্থ সবসময় নির্দিষ্ট থাকে না। যেমন- যখন বলা হয় 'মুনমুনের সাথে তার দেখা হয়েছে', তখন এখানে 'তার' শব্দটির অর্থ সম্পূর্ণ অনির্দিষ্ট। এ জাতীয় অনির্দিষ্ট বা দ্ব্যর্থক শব্দ অনেক সময় আমাদের বিপথে চালিত করে। কিন্তু প্রতীকের ব্যবহারের ফলে ভাষার এ ধরনের অস্পষ্টতা দূর হয়ে যায়। পাশাপাশি যুক্তিবাক্যের শব্দের অস্পষ্টতা, অনাবশ্যকীয় বক্তব্য প্রতীক ব্যবহারে মাধ্যমে অপনয়ন করতে পারি বা বাদ দিতে পারি। সর্বোপরি প্রতীকের মাধ্যমে ভাষার দোষত্রুটি এড়িয়ে চলা যায়। যেমন-
উপর্যুক্ত যুক্তিবাক্যে p ও ৭ অর্থ বিভিন্ন হতে পারে। কিন্তু এভাবে প্রতীকের মাধ্যমে যুক্তিবাক্যটি সহজ, সরল ও প্রাঞ্জল হয়।