1 Answers
উদ্দীপকে তারেকের সর্বশেষ বক্তব্যের মাধ্যমে আরোহ অনুমানের প্রকারভেদ প্রতীয়মান হয়। যে আরোহে আরোহের প্রকৃত গুণ এবং প্রধান মৌলিক বৈশিষ্ট্য বর্তমান থাকে তাকে 'প্রকৃত আরোহ' বলে। অর্থাৎ যে আরোহে আরোহমূলক লম্ফ থাকে তাকে প্রকৃত আরোহ বলে। প্রকৃত আরোহকে তিন ভাগে ভাগ করা হয়। যথা:
১। বৈজ্ঞানিক আরোহ: নিরীক্ষণ বা পরীক্ষণে প্রাপ্ত কতিপয় বিশেষ দৃষ্টান্তের ওপর প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়ম প্রয়োগ এবং আরোহাত্মক উল্লম্ফন' দ্বারা সিদ্ধান্ত হিসেবে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপনের প্রক্রিয়াকে বৈজ্ঞানিক আরোহ বলে।
২। অবৈজ্ঞানিক আরোহ: অবৈজ্ঞানিক আরোহ হচ্ছে এমন এক অনুমান পদ্ধতি, যেখানে কোনো কার্যকারণ সম্পর্ক ছাড়াই শুধু প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং ব্যতিক্রমহীন অবাধ অভিজ্ঞতার ওপর নির্ভর করে সিদ্ধান্ত হিসেবে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করা হয়।
৩। সাদৃশ্যমূলক অনুমান: দুটি বিষয়ে কতিপয় দিক থেকে সাদৃশ্যের প্রেক্ষিতে এদের একটিতে কোনো বিশেষ গুণ থাকলে অন্যটিতে ঐ গুণ থাকবে বলে যে অনুমান করা হয়, তাকে 'সাদৃশ্য অনুমান' বলে।