1 Answers

উদ্দীপকে সাব্বিরের বক্তব্যের মাধ্যমে সংযৌগিক বাক্যের দৃষ্টান্ত প্রতীয়মান হয়। যেসব যৌগিক বচনের অন্তর্গত সরল বাক্যগুলো 'এবং', 'ও', 'আর' কিংবা অনুরূপ কোনো যোজক দ্বারা যুক্ত করা হয়, সেসব যৌগিক বাক্যকে 'সংযৌগিক বাক্য' বলে। যেমন- রাসেল হন দার্শনিক এবং যুক্তিবিদ। উল্লিখিত বাক্য বিশ্লেষণ করা হলে আমরা পাই দুটি যুক্তিবাক্য। যথা-

(১) রাসেল হন দার্শনিক। 
(২) রাসেল হন যুক্তিবিদ।

এখানে উপর্যুক্ত সরল বাক্য দুটি 'এবং' শব্দের দ্বারা যুক্ত হয়েছে। সুতরাং 'এবং' হলো যৌগিক সংযোজক। প্রতীকী যুক্তিবিদ্যায় যোজকের প্রতীক হিসেবে বিন্দু (dot symbol) প্রতীক ব্যবহার করা হয়। এবার দুটি সরল অঙ্গবাক্যের মধ্যে প্রথমটার (রাসেল হন দার্শনিক) জন্য p এবং দ্বিতীয়টার (রাসেল হন যুক্তিবিদ) জন্য ৭ ব্যবহার করা হলে সংক্ষিপ্ত বাক্যটা হবে p এবং ৭। এখন 'এবং' এর জন্য বিন্দু (•) প্রতীক ব্যবহার করা হলে বাক্যটার প্রতীকায়িত রূপ হবে p.q। উল্লেখ্য যে, সংযৌগিক বচনের সত্যতা নির্ভর করে এর উপাদান বাক্যগুলোর সত্যতার ওপর। অর্থাৎ যেকোনো একটা উপাদান বাক্য বা অঙ্গবাক্য মিথ্যা হলে সংযৌগিক বাক্যটা মিথ্যা হবে।

4 views

Related Questions