1 Answers

হাঁ, উদ্দীপকে রিপনের বক্তব্যের মাধ্যমে প্রাকল্পিক বাক্যের যৌক্তিক যোজকের প্রতীক প্রতীয়মান হয়েছে। যে যৌগিক বাক্যের অন্তর্ভুক্ত সরল বাক্যগুলো 'যদি ... তাহলে' যোজক দ্বারা যুক্ত থাকে, তাকে প্রাকল্পিক বাক্য বলে। প্রাকল্পিক বাক্যের অন্তর্ভুক্ত প্রথম, সরল বাক্যের পূর্বে 'যদি' এবং দ্বিতীয় সরল বাক্যের পূর্বে 'তাহলে' ব্যবহৃত হয়। যেমন- 'যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে।' প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে 'পূর্বগ' এবং দ্বিতীয় অংশকে 'অনুগ' বলা হয়। পূর্বগ (Antecedent) এবং অনুগ (Consequent) এর মধ্যে অনিবার্য সম্পর্কের কারণে পূর্বগের 'উপস্থিতি' দ্বারা' অনুগের 'উপস্থিতি' অনুমান করা হয় এবং অনুগের 'অনুপস্থিতি' দ্বারা পূর্বগের 'অনুপস্থিতি' অনুমান করা হয়। এজন্য 'প্রাকল্পিক বাক্যকে সংশ্লেষণমূলক' (Implicative) বাক্য বলে।

প্রাকল্পিক বাক্যের যোজক 'যদি ... তাহলে' কে '⊃' নাল বা horse shoe বা implies বলা হয়। উপরের উদাহরণকে প্রতিকায়িত করলে দাঁড়ায় 'p⊃q'-

'p' দ্বারা বৃষ্টি হয় বোঝায়।

'⊃ ' দ্বারা যদি তাহলে বোঝায়।

'৭' দ্বারা মাটি ভিজবে বোঝায়।

5 views

Related Questions