1 Answers
যখন দুই বা ততোধিক সরল বাক্যকে 'এবং', 'ও', 'আর' সংযোজক দ্বারা যুক্ত করা হয় তখন তাকে সংযৌগিক বাক্য বলে। এ বাক্যের প্রতীকরূপ অর্থাৎ সংযোজকের প্রতীকী রূপ '.' দ্বারা প্রতিকায়িত করা হয়। যেমন- রিপন হয় ডাক্তার এবং ইমন হয় ইঞ্জিনিয়ার- এ বাক্যের সংযোজক হলো 'এবং'। প্রতিকায়িত করলে বাক্যটি দাঁড়ায় p-q, যেখানে p দ্বারা রিপন হয় ডাক্তার এবং ৭ দ্বারা ইমন একজন ইঞ্জিনিয়ার বোঝায়।
5 views
Answered