1 Answers

উদ্দীপকে বলা হয়েছে যে, এরিস্টটল সর্বপ্রথম প্রতীকের ধারণা প্রচলন করেন। যদিও তার পরিসর ছিল সীমিত। কোনো বিষয় নির্দেশ করার জন্য যে সংকেত ব্যবহার করা হয় মূলত তাই প্রতীক। এরিস্টটল প্রথম যে প্রতীকের ধারণা দেন তাকে পরিবর্ত প্রতীক বলে। অর্থাৎ প্রতীক কয়েক ধরনের আছে। যেমন- প্রকাশধর্মী প্রতীক, নির্দেশমূলক প্রতীক, পরিবর্তী প্রতীক। পরিবর্তী প্রতীক হলো কোনো কিছুর পরিবর্তে যে ধরনের প্রতীক ব্যবহার করা হয়। এ প্রতীক একান্ত প্রতিনিধিত্বমূলক। P. M. S-কে পদের পরিবর্তে এবং p. q. r. s. t-কে বাক্যের পরিবর্তে ব্যবহার করা হয়। যেমন- সব মানুষ হয় মরণশীল

রহিম হয় একজন মানুষ
∴  রহিম হয় মরণশীল।

এখানে মানুষের পরিবর্তে p, মরণশীলের পরিবর্তে m এবং রহিমের পরিবর্তে ব্যবহার করা হয়। তবে যুক্তির আকারটি হবে।

সকল p হয় m 
s হয় একজন p 
s হয় m

এরিস্টটলের প্রতীকী যুক্তিবিদ্যা সীমিত হলেও এর গুরুত্ব কম নয়।

5 views

Related Questions