সুজনের পিতা কোন ধরনের প্রতীকের সাহায্যে ডাক্তারের চেম্বার বুঝতে পারেন? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে উল্লিখিত সুজন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। সে নিরক্ষর পিতামাতার একমাত্র সন্তান। তার পরীক্ষা নিকটবর্তী বলে সে রাত জেগে পড়ালেখা করে, ফলে সে অসুস্থ হয়ে পড়ে। তাই সুজনের পিতা সুজনকে নিয়ে হাসপাতালে যান। সুজনের পিতা নিরক্ষর হওয়ার ফলে হাসপাতালে কোথায় সেবা দেওয়া হয় এ বিষয়ে তার স্বচ্ছ ধারণা নেই। হঠাৎ তার দৃষ্টি যায় একটি দরজার দিকে। দরজার বাইরের দিকে একটি সাদা পর্দা ঝুলানো আছে এবং তাতে একটি লাল রঙের চাঁদ আঁকা রয়েছে। সুজনের বাবা সেই প্রতীক চিহ্নটি দেখে বুঝে নেন যে, এখানেই ডাক্তার বসেন। পরে তিনি সুজনকে নিয়ে সেই রুমে যান এবং সুজনের চিকিৎসা করান। উপর্যুক্ত আলোচনার মাধ্যমে প্রতীয়মান হয় যে, সুজনের বাবা নিরক্ষর কিন্তু তিনি তার সন্তানের চিকিৎসা করানোর জন্য প্রতীক চিহ্নের সহায়তায় অতি সহজে সুচিকিৎসার ব্যবস্থা করতে পেরেছেন। সুতরাং প্রতীক হলো এমন বিষয়, যা সংক্ষিপ্তরূপে ব্যবহৃত হয়ে কোনো কিছুর অর্থকে স্পষ্ট করে, ভাষার ত্রুটি দূর করে অশিক্ষিত মানুষকে সঠিক ধারণা দিতে সহায়তা করে।