1 Answers
উদ্দীপকে ব্যবসায়ের ঝুঁকি কমাতে বকসি বিমা ব্যবস্থা গ্রহণ করতে পারেন।
বিমা হলো এমন একটি সহযোগিতামূলক ব্যবস্থা যার মাধ্যমে বিমাকারী নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে বিমাগ্রহীতার আর্থিক ঝুঁকি গ্রহণ করে।
উদ্দীপকে জনাব বকসি তার ব্যবসায়ের সুনাম থাকা সত্ত্বেও ব্যবসায়টি সম্প্রসারণ করতে পারছে না। কারণ তার ব্যবসায়ে অসীম ঝুঁকি বিদ্যমান। প্রতিটি ব্যবসায়ে ঝুঁকি ও অনিশ্চয়তা বিদ্যমান। ঝুঁকিহীন কোনো কাজ ব্যবসায় হিসেবে গণ্য হতে পারে না। এমতাবস্থায় ব্যবসায়ের ঝুঁকি কমানোর জন্য তিনি বিমা ব্যবস্থা গ্রহণ করতে পারেন। তিনি প্রিমিয়ামের বিনিময়ে বিমাপত্র গ্রহণ করলে বিমাকারী তার ব্যবসায়ের সকল ঝুঁকি গ্রহণ করবে। ব্যবসায়ের কোনো আর্থিক ক্ষতি সাধিত হলে বিমাকারী তাকে ক্ষতিপূরণ দিবে। ফলে তিনি ঝুঁকিহীনভাবে ব্যবসায় পরিচালনা করতে সক্ষম হবে। তাই জনাব বকসি বিমাপত্র গ্রহণ করে তার ব্যবসায়ের ঝুঁকি কমাতে পারেন।