কী ব্যবস্থা গ্রহণ করে ওহী ব্যবসায়ের ঝুঁকি কমাতে পারবেন বলে তুমি মনে কর? বিশ্লেষণ কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
গুদামজাতকরণ ব্যবস্থা গ্রহণ করে ওহী ব্যবসায়ের ঝুঁকি কমাতে পারবেন বলে আমি মনে করি।
যে পদ্ধতিতে এক সময়ে উৎপাদিত পণ্য অন্য সময়ে সরবরাহের মাধ্যমে ভোক্তার চাহিদা পূরণ করা যায়, তাকে গুদামজাতকরণ বলা হয়। পণ্যসামগ্রী উৎপাদনের পর হতে ভোগের সময় পর্যন্ত বিভিন্ন পর্যায়ে তা সংরক্ষণের প্রয়োজন পড়ে। পণ্য উৎপাদন হয় একসময়ে কিন্তু ভোগ হয় তার পরবর্তীতে অন্যসময়ে। ফলে অনেক পণ্য নষ্ট বা পচে যায়। গুদামজাতকরণের মাধ্যমে পণ্য নষ্ট বা পচে যা
উদ্দীপকে ওহী মৌসুমে চাঁপাইনবাবগঞ্জ হতে আম কিনে দেশের বিভিন্ন শহরে সরবরাহ করেন। ভারত হতে প্রচুর আমের আমদানি হওয়ায় • আমের মূল্য কমে যায়। তাই অধিক লোকসানের হাত থেকে রক্ষা পেতে তিনি দ্রুত আম বিক্রি করে দেন। ভবিষ্যতে এরূপ লোকসানের হাত থেকে বাঁচার জন্য বা পরিস্থিতি মোকাবিলার জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে গুদামজাতকরণের ব্যবস্থা গ্রহণ করতে পারেন। কারণ তার ব্যবসায়ের যদি গুদামজাতকরণের ব্যবস্থা থাকত তাহলে তিনি এ ধরনের পরিস্থিতি মোকাবিলার মাধ্যমে লোকসানের হাত থেকে রক্ষা পেতেন।
তাই বলা-যায়, উদ্দীপকে গুদামজাতকরণের ব্যবস্থা গ্রহণ করে ওহী ব্যবসায়ের লোকসানগত ঝুঁকি কমাতে পারেনওয়ার হাত থেকে রক্ষার মাধ্যমে ঝুঁকি দূর করে।