1 Answers

হ্যাঁ, এক কপি ছবি এবং জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে জহুরা মোবাইলে হিসাব খুলতে পারবে।

মোবাইল ব্যবহারের মাধ্যমে যে ব্যাংকিং কার্যাবলি পরিচালিত হয় তাকে মোবাইল ব্যাংকিং বলে। ব্যাংক মনোনীত ও সনদপ্রাপ্ত এজেন্টগণ গ্রাহকের নিকট হতে KYC ফরম পূরণ করিয়ে নিয়ে ছবিসহ জাতীয় পরিচয়পত্র জমা নিয়ে রেজিস্ট্রেশন করিয়ে দেন এবং গ্রাহকের পছন্দমতো ৪ (চার) ডিজিট-এর একটি PIN নম্বর প্রদান করেন। এ নম্বরই হবে গ্রাহকের একাউন্ট নম্বর, যা গ্রাহকের মোবাইল নম্বরের সাথে Check Digit-এ যুক্ত করে দেওয়া হয়। অ্যাকাউন্ট নম্বরটি মাধ্যমেই গ্রাহক আর্থিক সেবা গ্রহণ করতে পারেন।

উদ্দীপকে দেখা যায়, জহুরার নিজের নামে ব্যাংক হিসাব না থাকা সত্ত্বেও তিনি স্বামীর প্রেরিত অর্থ উত্তোলন করতে পেরেছেন। তবে জহুরাও পদ্ধতি মোতাবেক নিজ নামে মোবাইল ব্যাংকিং এ হিসাব খুলতে পারবে। 

সুতরাং বলা যায়, জহুরা মোবাইলে হিসাব খুলতে পারবেন।

4 views

Related Questions