1 Answers

উদ্দীপকে প্রাতিষ্ঠানিক সহায়তা গ্রহণের মাধ্যমে জনাব আহাম্মেদ আলী ক্রেতাদের অবস্থা অর্জন করতে পারবেন- আমি এ কথার সাথে একমত। একটি ব্যবসায় প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে গঠন ও পরিচালনায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের যে সেবার প্রয়োজন পড়ে তাকে প্রাতিষ্ঠানিক ব্যবসায়িক সহায়কা সেবা বলে

উদ্দীপকে জনাব আহাম্মেদ আলী 'তার উৎপাদিত পণ্যের মান ভালো হলেও তিনি ক্রেতাদের আস্থা অর্জন করতে পারছেন না কর্মী প্রশিক্ষণ ও ঋণ সহায়তা গ্রহণ করার অভাবে। তিনি বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে প্রাতিষ্ঠানিক সহায়তা গ্রহণ করতে পারেন। বিসিক, এসএমই, মাইডাস ইত্যাদি প্রতিষ্ঠান থেকে তিনি কর্মী প্রশিক্ষণ ও ঋণ সহায়তা গ্রহণ করতে পারেন, যার মাধ্যমে সে তার প্রতিষ্ঠানের গ্রাহকদের সন্তুষ্টি করতে পারবেন। তাছাড়া তিনি BSTI থেকে মান সনদ গ্রহণ করে ক্রেতাদের আস্থা অর্জন করতে পারবেন।

প্রাতিষ্ঠানিক সহায়তা প্রাপ্তির মাধ্যমে উদ্যোক্তাগণ ব্যবসায়ের ক্ষেত্রে বিভিন্ন সহায়তা গ্রহণ করতে পারেন, যার ফলে তারা তাদের ব্যবসায়িক উন্নয়ন ঘটাতে ও গ্রাহক সন্তুষ্টি অর্জন করতে পারেন। তাই বলা যায়, প্রাতিষ্ঠানিক সহায়তা গ্রহণের মাধ্যমে জনাব আহাম্মেদ আলী ক্রেতাদের আস্থা অর্জন করতে পারবেন।

4 views

Related Questions