1 Answers
সদস্য সংখ্যা না বাড়িয়ে হরমুজ আলী ২০০১ সালের আইন মোতাবেক ব্যবসায়টি নিবন্ধন করতে পারবেন না।
বাংলাদেশে সমবায় সমিতি আইন ২০০১ এবং সমবায় সমিতি বিধিমালা ২০০৪ অনুযায়ী এ দেশের সমবায় সমিতি গঠিত হয়। ২০০১ সালের সমবায় সমিতি আইনের ৮ ধারা অনুযায়ী প্রাথমিক সমবায় সমিতি গঠন করতে হলে কমপক্ষে ২০ জন সদস্য থাকতে হবে।
উদ্দীপকে নারায়ণগঞ্জের হরমুজ আলী এলাকার ১৫ জন কৃষককে সমঝোতার ভিত্তিতে সংগঠিত করে একটি ব্যবসায় প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানের স্থায়িত্ব নিশ্চিত করতে চাইলে ২০০১ সালের সমবায় সমিতির আইন মোতাবেক সদস্য সংখ্যা আরো কমপক্ষে ৫ জন বাড়াতে হবে। তবে ব্যবসায়টি নিবন্ধন করতে পারবেন।
সুতরাং বলা যায়, উদ্দীপকে সদস্য সংখ্যা না বাড়িয়ে হরমুজ আলী ২০০১ সালের আইন মোতাবেক ব্যবসায়টি নিবন্ধন করতে পারবেন না।
5 views
Answered