কীরূপ সহযোগিতা পেলে জিয়া যুক্তরাষ্ট্রে পোশাক সরবরাহ নিশ্চিত করতে পারবেন? অভিমত দাও। (উচ্চতর দক্ষতা)
1 Answers
মূলধন প্রাপ্তির নিশ্চয়তা পেলে জিয়া যুক্তরাষ্ট্রে পোশাক সরবরাহ নিশ্চিত করতে পারবেন।
যেকোনো ধরনের ব্যবসায় বা উৎপাদনের কাজে মূলধন গুরুত্বপূর্ণ। ব্যবসায়িগণ ব্যবসায়ের প্রয়োজনে বিভিন্ন উৎস হতে অর্থ সংগ্রহ করে তা মূলধনে পরিণত করে। ব্যবসায়ের ক্ষেত্রে সাধারণত বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান; যেমন- ব্যাংক, বিমা বিভিন্ন সরকারি-বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান মূলধনের যোগান দিয়ে থাকেন।
উদ্দীপকে জিয়ার গার্মেন্টস ফ্যাক্টরিতে মানসম্পন্ন পণ্য উৎপাদিত হওয়ায় যুক্তরাষ্ট্রের ক্রেতা তার তৈরি পোশাক কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু প্রয়োজনীয় মূলধনের অভাবে তিনি প্রতিষ্ঠানের সম্প্রসারণ করতে পারছেন না। জিয়া যদি কোনো আর্থিক প্রতিষ্ঠান হতে অর্থ প্রাপ্তির নিশ্চয়তা পেত তাহলে প্রতিষ্ঠান সম্প্রসারণের মাধ্যমে যুক্তরাষ্ট্রে পোশাক সরবরাহ করতে পারতেন।
তাই বলা যায়, উদ্দীপকে জিয়া মূলধন প্রাপ্তির নিশ্চয়তা পেলে যুক্তরাষ্ট্রে পোশাক সরবরাহ নিশ্চিত করতে পারবেন।