1 Answers

হ্যাঁ, বেসরকারি ব্যাংকের সহায়তায় সাবিনা ইয়াসমিন ব্যবসায় সম্প্রসারণ করতে পারবেন বলে আমি মনে করি।

সরকারি ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংক শিল্প স্থাপন ও উন্নয়নে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করে। সরকারি বাণিজ্যিক ব্যাংকের পাশাপাশি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোও মূলধন বিনিয়োগ ও ঋণদানের মাধ্যমে দেশের শিল্প ও ব্যবসায়ের উন্নয়নেও কাজ করে যাচ্ছে। বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকগুলো ব্যবসায়ে ন্যূনতম ৫০,০০০ টাকা হতে সর্বোচ্চ ১০ কোটি পর্যন্ত সাধারণ ঋণ সরবরাহ করে থাকে। এক্ষেত্রে মহিলা উদ্যোক্তাদের ঋণদানে অগ্রাধিকার দেওয়া হয়।

উদ্দীপকে দেখা যায়, সাবিনা ইয়াসমিন যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণের পর তিনটি মেশিনের সাহায্যে পোশাক তৈরি শুরু করেন এবং অল্প সময়ে সফলতা লাভ করেন। তাই ব্যবসায় সম্প্রসারণের প্রত্যাশায় তিনি একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেছেন। বেসরকারি ব্যাংকের সহায়তায় সাবিনা ইয়াসমিন উৎপাদন কার্যক্রমে উন্নত সুতা ও কাপড় এবং দক্ষ শ্রমিক ব্যবহার করতে পারবেন। কারণ তাকে অর্থ সংক্রান্ত প্রতিকূলতার সম্মুখীন হতে হবে না, যা তাকে উন্নতমানের পোষাক প্রস্তুতের মাধ্যমে ব্যবসায় সফলতা অর্জনে এবং সম্প্রসারণে সহায়তা করবে। ফলে তার উৎপাদন ও মুনাফা উভয়টিই পূর্বের তুলনায় বৃদ্ধি পাবে।

সুতরাং বলা যায়, বেসরকারি ব্যাংকের সহায়তায় সাবিনা ইয়াসমিন ব্যবসায় সম্প্রসারণ করতে পারবেন।

5 views

Related Questions