1 Answers

ব্যবসায় পরিচালনায় দক্ষ জনশক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

উৎপাদন কারখানায় আধুনিক মানসম্পন্ন প্রযুক্তি ব্যবহার করার মতো জনশক্তির খুবই অভাব। ফলে মানসঙ্গত চাহিদা অনুপাতে পণ্য উৎপাদন করা সম্ভব হচ্ছে না। এর অন্যতম কারণ হলো প্রয়োজনীয় কারিগরি জ্ঞানসম্পন্ন কর্মীর অভাব। অর্থাৎ একটি প্রতিষ্ঠানের জন্য কারিগরি জ্ঞানসম্পন্ন জনশক্তি খুবই গুরুত্বপূর্ণ। মানসম্মত সেবা দিতে হলে দক্ষ জনশক্তির বিকল্প নেই।

উদ্দীপকে নিজাম উদ্দিন আর্থিক প্রতিষ্ঠানের সহায়তায় ব্যবসায় সম্প্রসারণ করেছেন। অথচ প্রয়োজনীয় কারিগরি জ্ঞানসম্পন্ন কর্মীর অভাবে তিনি মানসম্মত সেবা দিতে না পারায় বিক্রয় কমে যাচ্ছে। যদি নিজাম উদ্দিনের প্রতিষ্ঠানে কারিগরি জ্ঞানসম্পন্ন কর্মী নিয়োগ করা যেত তবে মানসম্মত সেবা দিয়ে বিক্রয় বৃদ্ধি করা যেত।

তাই বলা যায়, উদ্দীপকে নিজাম উদ্দিনের ব্যবসায় পরিচালনায় দক্ষ জনশক্তির গুরুত্ব খুবই তাৎপর্যপূর্ণ।

4 views

Related Questions