1 Answers

মিষ্টির দোকানে কর্মরত ব্যক্তিবর্গ কর্তৃক গঠিত সমবায় সমিতির সদস্যদের মাঝে সম্পূর্ণ মুনাফা বণ্টন করতে পারবেন না।

সমবায় সমিতির বিধি অনুযায়ী সমবায়ের অর্জিত মুনাফার সবটুকু সদস্যদের মধ্যে বণ্টিত হয় না। বাধ্যতামূলকভাবে এর ন্যূনতম ১৫% সংরক্ষিত বা সঞ্চিতি তহবিলে এবং ৩% সমবায় উন্নয়ন তহবিল এর চাঁদা হিসেবে সংরক্ষণ করতে হয়। বাকি অংশ সাধারণ সভায় সিদ্ধান্তক্রমে শেয়ারগ্রহীতাদের মধ্যে বণ্টন করা হয়।

উদ্দীপকে টাঙ্গাইলের বিভিন্ন মিষ্টির দোকানের কর্মরত ৪০ জন কর্মী সমতার নীতি অনুসরণ করে নিজেদের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে একটি ব্যবসায় প্রতিষ্ঠা করেন। নিজেদের মূলধন একত্রিত করে তারা প্রাথমিক পর্যায়ে ৩টি মিষ্টির দোকান স্থাপন করলে ব্যবসায়ে বেশ মুনাফা অর্জিত হয়। সমগ্র অর্জিত মুনাফা নিজেদের মধ্যে বণ্টন করে দিতে চায়। অথচ সমবায় সমিতির বিধি অনুযায়ী বাধ্যতামূলকভাবে এর ন্যূনতম ১৫% সংরক্ষিত বা সঞ্চিতি তহবিলে এবং ৩% সমবায় উন্নয়ন তহবিল এর চাঁদা হিসেবে সংরক্ষণ করতে হয়। বাকি টাকা নিজেদের মধ্যে বণ্টন করতে পারবে।

সুতরাং বলা যায়, মিষ্টির দোকানে কর্মরত ব্যক্তিবর্গ কর্তৃক গঠিত সমবায় সমিতির সদস্যদের মাঝে সমবায় সমিতির আইন অনুযায়ী সম্পূর্ণ মুনাফা বণ্টন করতে পারবেন না।

5 views

Related Questions