1 Answers
প্রত্যাশিত মান নিশ্চিত করতে হলে আমি অসীম চৌধুরীকে প্রেষণা প্রক্রিয়া বাস্তবায়নের পরামর্শ দিব।
যে প্রক্রিয়ায় ব্যবস্থাপক তার প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের প্রাতিষ্ঠানিক লক্ষ্যার্জনে উৎসাহিত, অনুপ্রাণিত ও প্ররোচিত করে তাকে প্রেষণা বলে। কর্মীদের আর্থিক এবং অনার্থিক দুভাবেই প্রেষিত করা 'যায়। উদ্দীপকে 'দি রোজ গার্মেন্টস'-এর কর্মীদের প্রত্যাশিত সুযোগ- সুবিধা দেওয়া হয় না। ফলে তারা কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। কর্মীদের সঠিকভাবে প্রেষিত করা না গেলে তাদের কাজ থেকে স্বতঃস্ফূর্তভাবে কাজ আদায় করা যায় না।
উদ্দীপকে অসীম চৌধুরী যদি কর্মীদের প্রত্যাশিত সুযোগ-সুবিধা প্রদান করেন তাহলে কর্মীদের কাজের প্রতি আগ্রহ ও উৎসাহ বৃদ্ধি পাবে। কর্মীরা কাজে সন্তুষ্ট থাকলে সবসময় প্রত্যাশিত উৎপাদন করার জন্য সচেষ্ট থাকবে।
তাই বলা যায়, অসীম চৌধুরী প্রেষণা প্রক্রিয়া বাস্তবায়নের মাধ্যমে প্রত্যাশিত উৎপাদন মান নিশ্চিত করতে পারবে।