1 Answers

বিভাগীয় প্রধানদের পরামর্শ দেওয়ার জন্য বিশেষজ্ঞ নিয়োগের ফলে প্রতিষ্ঠানটি উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণে অবাধ্যতা সৃষ্টির সম্ভাবনা রয়েছে। সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠনে সরলরৈখিক নির্বাহীরা সর্বময় কর্তৃত্বের অধিকারী থাকে। পদস্থ বা বিশেষজ্ঞ কর্মীদের কার্যত কোনো কর্তৃত্ব এতে থাকে না। সরলরৈখিক নির্বাহীদের দেওয়া কাজ বা দায়- দায়িত্ব তারা পালন করে এবং উক্ত নির্বাহীর নিকটস্থ কাজের জন্য জবাবদিহি করে। বিশেষজ্ঞ কর্মী কোনো উপদেশ বা পরামর্শ দিলেও তা মানতে নির্বাহী বাধ্য থাকে না।

কখগ কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ব্যবস্থাপকদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রতিটি বিভাগে একজন করে বিশেষজ্ঞ ব্যক্তিকে নির্বাহী হিসেবে নিয়োগ দেন। নিয়োগকৃত ব্যক্তিরা বিভাগীয় প্রধানদের বিষয়ে পরামর্শ দেন, তবে পরামর্শ বাস্তবায়ন করতে পারে না। এক্ষেত্রে প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ে অবাধ্যতা সৃষ্টি হতে পারে।

তাই আমি মনে করি, বিভাগীয় প্রধানদের পরামর্শ দেওয়ার জন্য বিশেষজ্ঞ নিয়োগের ফলে প্রতিষ্ঠানটি উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণে অবাধ্যতা সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

6 views

Related Questions