1 Answers

উদ্দীপকে কার্যকর সমন্বয়ের জন্য কর্তৃপক্ষ বিভাগীয় প্রধানদের স্বতঃস্ফূর্ত সমন্বয় নীতি অনুসরণের নির্দেশ দিয়েছেন যা যথার্থ হয়েছে।

প্রতিষ্ঠানে কর্মরত বিভিন্ন ব্যক্তি, বিভাগ ও উপবিভাগ প্রত্যেকে একে অন্যের সাথে স্বতঃস্ফূর্ত বা স্বেচ্ছাপ্রণোদিত হয়ে সমন্বয়সাধন করাকে স্বতঃস্ফূর্ত সমন্বয় বলে।

উদ্দীপকে শিপন টুলস লিমিটেডের বোর্ড সভায় উৎপাদন, ক্রয় ও ফিন্যান্স বিভাগ তাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে পরিকল্পনা গ্রহণ করল। প্রতিদিনের কাজ যেন একে অন্যের সাথে সমন্বয় করে অগ্রসর হয় সেজন্য প্রত্যেক বিভাগীয় প্রধানকে সচেষ্ট থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ উদ্দীপকে স্বতঃস্ফূর্ত সমন্বয় নীতি অনুসরণের নির্দেশ দিয়েছেন। কারণ স্বতঃস্ফূর্ত সমন্বয় ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ কাজ। এক্ষেত্রে সমন্বয়ের উদ্দেশ্যই হলো বিভিন্ন বিভাগ ও উপবিভাগের কাজকে প্রাতিষ্ঠানিক মূল লক্ষ্য অর্জনে একসূত্রে গ্রথিত ও সংযুক্ত করে সমান তালে এগিয়ে নেওয়া। ফলে সবাই স্বতঃস্ফূর্তভাবে একে অন্যের সাথে মিলে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। তাই প্রত্যেকেই স্বেচ্ছায় একে অন্যের সাথে মিলে চললে প্রতিষ্ঠানে স্বতঃস্ফূর্ত সমন্বয় ব্যবস্থা গড়ে ওঠে। এতে প্রতিষ্ঠানের কাজে সমঝোতা ও সংহতি বৃদ্ধি পায়।

পরিশেষে বলা যায়, সুষ্ঠু সমন্বয় ছাড়া বর্তমানকালে কোনো প্রতিষ্ঠানের পক্ষেই বৃহদায়তন উৎপাদন সম্ভব নয়। কারণ সমন্বয় প্রতিষ্ঠানের সকল স্তরের কাজের মধ্যে সেতুবন্ধ সৃষ্টি করে।

5 views

Related Questions