1 Answers
উদ্দীপকে শুকতারা গ্রুপ কর্তৃপক্ষ বিভিন্ন বিকল্প সামনে রেখে সিদ্ধান্ত গ্রহণ করছে তা অত্যন্ত আবশ্যক হয়েছে।
সিদ্ধান্ত গ্রহণ বলতে কোনো নির্দিষ্ট সমস্যার সমাধান, কোনো উদ্দেশ্য অর্জন বা কোনো সুযোগের সদ্ব্যবহার করার জন্য বিকল্প কর্মপন্থাসমূহের মধ্য থেকে উত্তম কর্মপন্থা নির্ধারণ করাকে বোঝায়। উদ্দীপকে শুকতারা গ্রুপ প্রসাধনী সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান। ইতোমধ্যে বাজারে কিছু নতুন প্রতিযোগী আসায় তারা চাপে রয়েছে। বিক্রয় বাড়ানোর জন্য তাঁরা পণ্যমূল্য কমানো, প্রচার কর্মসূচি বৃদ্ধি, নতুন নতুন বাজার সন্ধান ইত্যাদি বিকল্প নিয়ে ভাবছে। অর্থাৎ প্রতিষ্ঠানটি সঠিক সিদ্ধান্তে উপনীত হয়ে সঠিক পরিকল্পনা নির্ধারণের বিষয়ে তারা আশাবাদী। কারণ যথাসময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের ওপর ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক সাফল্য অনেকাংশে নির্ভরশীল। যে কারণে সিদ্ধান্ত নিতে সিদ্ধান্তগ্রহণকারীকে অবশ্যই অত্যন্ত সচেতনতার সাথে সুবিধা অসুবিধাসহ নানান বিষয় বিবেচনা করতে হয়। পরিকল্পনা প্রণয়ন, সংগঠিতকরণ, কর্মীসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয়সাধন ও নিয়ন্ত্রণ সকল বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা আবশ্যক।
পরিশেষে বলা যায়, সিদ্ধান্ত গ্রহণ যেকোনো সংগঠনের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ সিদ্ধান্তের আলোকেই প্রতিষ্ঠানের সকল কার্য আবর্তিত হয়। সঠিক উদ্দেশ্য, লক্ষ্য ও পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে সিদ্ধান্তে পৌছানো সম্ভব হয়।