1 Answers
মি. সোহান পেটেন্ট নিবন্ধন করার মাধ্যমে তার পিতার আবিষ্কারের স্বত্ব ফিরে পেতে পারেন।
নতুন আবিষ্কারের মর্যাদা লাভের পাশাপাশি এর ওপর একচ্ছত্র অধিকার ভোগের জন্যই আবিষ্কারককে পেটেন্ট সনদ সংগ্রহ করতে হয়। পেটেন্ট নিবন্ধন পাওয়ার প্রথম অধিকারী হলেন এর আবিষ্কারক বা উদ্ভাবক।
উদ্দীপকে মি. সোহান পিতার আবিষ্কৃত পাওয়ার টিলারের স্বত্ব রক্ষার্থে আবিষ্কারের প্রকৃতি ও পদ্ধতি সম্পর্কিত বর্ণনা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ডিজাইন ও ড্রয়িং, মডেল ও নমুনা এবং বিজ্ঞান মেলায় প্রথম স্থান অধিকারের সনদ বিষদভাবে পরীক্ষা-নিরীক্ষা নিরীক্ষকের নিকট আবেদন পত্রসহ পেশ করবে। কোনো প্রকার ত্রুটি এবং কোনো দিক থেকে বিরোধিতার ক্ষেত্রে তা উপযুক্ত বিবেচিত না হলে নিবন্ধক পেটেন্ট সনদ প্রদান করবে। উদ্দীপকে মি. সোহানের পিতার নিজস্ব আবিষ্কার বলে তার আবিষ্কারের সকল প্রকার ডিজাইন ও ড্রয়িং, মডেল ও নমুনায় কোনো প্রকার ত্রুটি বা কাগজপত্র নকলের সম্ভাবনা নেই। তাই মি. সোহান পেটেন্ট সনদ পাবার অধিকারী।
সুতরাং বলা যায়, মি. সোহান পেটেন্ট নিবন্ধন করার মাধ্যমে তার পিতার আবিষ্কারের স্বত্ব ফিরে পেতে পারেন।