1 Answers
জনাব জাহাঙ্গীর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বৃদ্ধির ক্ষেত্রে বিজিএমইএ থেকে সহায়তা পেতে পারেন।
১৯৭৭ সালে মাত্র ১৯ জন তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক মিলিত হয়ে নিজেদের ব্যবসায়িক স্বার্থ সুরক্ষার জন্য যে সমিতি গড়ে তোলে তাই আজকের দিনের বৃহদায়তন ও স্বনামধন্য প্রতিষ্ঠান বিজিএমইএ।
উদ্দীপকে জনাব জাহাঙ্গীর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানির ক্ষেত্রে কোটা বৃদ্ধি এবং শুল্ক প্রত্যাহারের সুবিধা লাভ করবে। এর মাধ্যমে তাদের পোশাক রপ্তানি বৃদ্ধি পাবে। বিজিএমইএ আন্তর্জাতিক বাজারে পোশাক রপ্তানি বৃদ্ধিকল্পে রপ্তানিকারকদের বিভিন্ন সহায়তা প্রদান করবে। যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বৃদ্ধিকল্পে রপ্তানির ক্ষেত্রে কোটা বৃদ্ধি এবং শুল্ক হার হ্রাসকরণ অথবা প্রত্যাহারের ব্যবস্থা করে। ফলে যুক্তরাষ্ট্রে বা অন্যান্য 1 রপ্তানি অনুকূল দেশগুলোতে অধিক পণ্য রপ্তানি করা যাবে।
তাই বলা যায়, জনাব জাহাঙ্গীর যুক্তরাষ্ট্রে পোশাক বৃদ্ধির ক্ষেত্রে বিজিএমইএ প্রদত্ত উল্লিখিত সুবিধা লাভ করবে। তাছাড়া পণ্য রপ্তানির উদ্দেশ্যে পণ্য প্রস্তুতের ক্ষেত্রে আমদানিকৃত কাঁচামালের ছাড়করণের অনুমতি ও রপ্তানি ফরমায়েশ ইস্যুর ক্ষেত্রে তিনি বিজিএমইএ থেকে প্রয়োজনীয় সহায়তা পেতে পারেন।