1 Answers

উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণে জনাব হাসিবকে কাঁচামালের ব্যবহারের ক্ষেত্রে কৌশলিক নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ লক্ষ্যসমূহ অর্জনের জন্য প্রতিযোগিতা ও পরিবেশ- পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন কর্ম-কৌশল গ্রহণ করা এবং এসব কৌশল বাস্তবে কতটা ফলপ্রদ হয়েছে তা মূল্যায়নের লক্ষ্যে প্রতিষ্ঠান কর্তৃক যে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করে তাকে কৌশলিক নিয়ন্ত্রণ বলে।

কৌশলিক নিয়ন্ত্রণ ব্যবস্থায় বিশেষ কোনো কৌশল বাস্তবায়নের পর দেখা হয় তা লক্ষ্য অর্জনে কতটুকু সক্ষম হয়েছে। যদি দেখা যায় কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়নি তবে উপরিউক্ত উপাদানগুলোর যেটির কারণে এমনটি হয়েছে সেটিতে প্রয়োজনীয় পরিবর্তন আনয়ন করতে হবে।

জনাব হাসিবের কারখানায় উৎপাদন শুরুর পর দেখা যায়, অন্য বিষয় ঠিক থাকলেও শতকরা ৯০টি সাবান তৈরিতে কাঁচামাল ব্যবহৃত হচ্ছে ১০ একক। এতে সাবান প্রতি একক উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী কাঁচামাল ব্যবহৃত হবে সাবান প্রতি ৬ একক, কিন্তু কাঁচামাল বেশি ব্যবহৃত হচ্ছে ১০ একক অর্থাৎ (১০ – ৬) = ৪ একক কাঁচামাল বেশি ব্যবহৃত হচ্ছে। এক্ষেত্রে যে উপাদানটির কারণে এমন অবস্থার সৃষ্টি হচ্ছে সেটির জন্য কৌশলিক নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এতে করে সাবান প্রতি উৎপাদন ব্যয় কমে আসবে।

5 views

Related Questions