1 Answers
উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণে মিসেস আলী কাঁচামাল ব্যবহারের ক্ষেত্রে সংশোধনীমূলক ব্যবস্থা হিসেবে পরিকল্পনার সংশোধন ব্যবস্থা গ্রহণ করতে পারে।
সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ বলতে ভবিষ্যতে যাতে বিচ্যুতি না ঘটে এ লক্ষ্যে প্রয়োজনীয় সংশোধনক্ষম ব্যবস্থা কী হতে পারে তা নিরূপণ এবং পরবর্তী পরিকল্পনায় কীভাবে তা অন্তর্ভুক্ত করে বাস্তবায়ন করা হবে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণকে বোঝায়। এ লক্ষ্যে অবস্থা বিবেচনায়। পরিকল্পনার সংশোধন বা রদবদলমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
উদ্দীপকে মিসেস আলীর কারখানায় উৎপাদন শুরুর পর অন্যান্য বিষয় ঠিক থাকলেও সাবান তৈরির কাঁচামাল ১০% বেশি খরচ হচ্ছে। এর ফলে সাবানের উৎপাদন খরচ বেড়ে যায়। পূর্বপরিকল্পনা অনুযায়ী কাঁচামাল ব্যবহার হবে সাবান প্রতি ৩ একক, কিন্তু কাঁচামাল বেশি ব্যবহৃত হচ্ছে ৩.৩ একক অর্থাৎ (৩.৩ ৩) বা ০.৩ একক। উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণে এক্ষেত্রে পরিকল্পনায় সংশোধন আনতে হবে।
তাই বলা যায়, উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণে মিসেস আলী কাঁচামাল ব্যবহারের ক্ষেত্রে সংশোধনীমূলক ব্যবস্থা হিসেবে পরিকল্পনার সংশোধন ব্যবস্থা গ্রহণ করতে পারে।