1 Answers

ড্রীম হ্যাভেন ব্যবসায় সংগঠনটির নিয়ন্ত্রণ ও পরিচালনা সরকারের নিজের হাতে রাখতে হলে চুক্তিতে কমপক্ষে ৫১% শেয়ারের মালিকানা সরকারের হাতে রেখে চুক্তিতে প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে।

রাষ্ট্র কর্তৃক গঠিত বা পরবর্তীতে জাতীয়করণকৃত কোনো ব্যবসায়ের মালিকানা, পরিচালনা ও নিয়ন্ত্রণ রাষ্ট্রের অধীনে থাকলে তাকে রাষ্ট্রীয় ব্যবসায় বলে। রাষ্ট্রীয় ব্যবসায়ে সরকার ৫১% ব্যবসায়ের মালিক হয়ে থাকে বা কোনো কোনো ক্ষেত্রে সম্পূর্ণ ব্যবসায়ের মালিক হয়। উদ্দীপকে দেখা যায়, পূর্ব তিমুর ও বেসরকারি প্রতিষ্ঠান ড্রিম হ্যাভেন কোম্পানির যৌথ উদ্যোগে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য চুক্তিবদ্ধ হয়। চুক্তি অনুযায়ী সমগ্র মুনাফা ৪৯% এর মালিক হবে সরকার আর (১০০-৪৯) = ৫১% এর মালিক হবে ড্রীম হ্যাভেন। আর যেহেতু সরকারের শেয়ারের শতকরা হার ড্রীম হ্যাভেন কোম্পানির চেয়েও কম তাই পরিচালনা ও নিয়ন্ত্রণ থাকবে ড্রীম হ্যাভেন কোম্পানির হাতে। সরকারকে উক্ত পরিচালনা ও নিয়ন্ত্রণের দায়িত্ব নিতে হলে চুক্তির শর্ত পরিবর্তন করে কমপক্ষে ৫১% শেয়ারের মালিকানা সরকারের হাতে রাখতে হবে। তাহলে আইন অনুযায়ী ড্রীম হ্যাভেন ব্যবসায় সংগঠনটির নিয়ন্ত্রণ ও পরিচালনা সরকারের হাতে চলে যাবে অর্থাৎ এটি রাষ্ট্রীয় ব্যবসায়ে পরিণত হবে।

সুতরাং বলা যায়, ড্রীম হ্যাভেন ব্যবসায় সংগঠনটির নিয়ন্ত্রণ ও পরিচালনা সরকারের নিজের হাতে রাখতে হলে চুক্তিতে কমপক্ষে ৫১% শেয়ারের মালিকানা সরকারের হাতে রেখে চুক্তিতে প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে।

5 views

Related Questions