1 Answers

ওমেগা কোম্পানিকে উক্ত সাবান উৎপাদন থেকে বিরত রাখতে করণীয় হলো ট্রেডমার্ক নিবন্ধন করা।

কোনো উদ্যোক্তা বা প্রতিষ্ঠান কর্তৃক উৎপাদিত পণ্য বা সেবাকে অন্য কোনো উদ্যোক্তা বা প্রতিযোগী প্রতিষ্ঠানের উৎপাদিত অনুরূপ পণ্য বা সেবা হতে পৃথক বোঝানোর জন্য যে মার্ক বা প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে ট্রেডমার্ক বলে। ট্রেডমার্ক নিবন্ধন না করেও তা ব্যবহার করা যায়। ব্যবহারের পরেও এক পর্যায়ে তা নিবন্ধন করা চলে। তবে সমস্যা হলো অনিবন্ধিত ট্রেডমার্ক লঙ্ঘিত হলে আইনত তার প্রতিকার দাবি করা যায় না। তাই ট্রেডমার্ক নিবন্ধন করাই উত্তম।

উদ্দীপকের জনাব রিয়াজ বাজারে একটি নতুন সাবান ছাড়েন, যা শরীরের ধুলাবালি পরিষ্কার করে এবং এর সুঘ্রাণ রক্তনালিকে সম্প্রসারণ করে। বাজারে সাবানটির প্রচুর চাহিদা। সম্প্রতি 'ওমেগা কোম্পানি' নামে অন্য একটি ব্যবসায় প্রতিষ্ঠান সাবানটি উৎপাদনের পরিকল্পনা করছে। আর ওমেগা কোম্পানিকে উক্ত সাবান উৎপাদন থেকে বিরত রাখতে জনাব রিয়াজ রহমানের উচিত ট্রেডমার্ক নিবন্ধন করা। কেননা ট্রেডমার্ক নিবন্ধিত থাকলে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নিবন্ধিত ট্রেডমার্কটি ব্যবহার করতে পারে না। আর এই নিবন্ধিত ট্রেডমার্কের সুবাদে পণ্যের নকল প্রতিরোধ করা যাবে।

সুতরাং, ওমেগা কোম্পানিকে উক্ত সাবান উৎপাদন থেকে বিরত রাখতে করণীয় হলো ট্রেডমার্ক নিবন্ধন করা।

6 views

Related Questions