1 Answers
উক্ত সমস্যাটি হলো জঙ্গিবাদ। জঙ্গিবাদ অন্যতম সামাজিক সমস্যা। বাংলাদেশের আর্থ-সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে এর প্রভাব অত্যন্ত নেতিবাচক। নিচে তা আলোচনা করা হলো
জঙ্গিবাদ সমাজের প্রাথমিক প্রতিষ্ঠান পরিবার জীবনকে প্রভাবিত করে। পরিবারের কোনো সদস্য জঙ্গিবাদী কর্মকাণ্ডের সাথে জড়িত হলে পুরো পরিবারই ভুক্তভোগী হয়। পারিবারিক শান্তি-শৃঙ্খলা নষ্ট হওয়ার পাশাপাশি নিরাপত্তাহীনতাও একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায়। জঙ্গিবাদী কর্মকাণ্ড মানুষের ধর্মীয় বিশ্বাসকে দুর্বল করে তোলে। জঙ্গিবাদীরা তাদের কাজের সাথে ধর্মকে সম্পৃক্ত করে সাধারণ মানুষের ধর্মীয় বিশ্বাসে প্রভাব ফেলে। এছাড়া যেকোনো সন্ত্রাসী বা জঙ্গি কর্মকাণ্ড সামাজিক বিশৃঙ্খলার সৃষ্টি করে। ফলে সমাজের স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত কর্মকাণ্ড ব্যাহত হয় এবং সমাজ ভারসাম্যহীন হয়ে পড়ে। সর্বোপরি জঙ্গিরা দেশ ও জাতির সঠিক ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জ্ঞান রাখে না। ফলে যা দেশের জন্য অমঙ্গল হয় এমন কাজ করতেও তারা কুণ্ঠাবোধ করে না। ফলশ্রুতিতে দেশের স্বার্থ অরক্ষিত হয়ে পড়ে।