1 Answers

সদস্য সংখ্যা না বাড়িয়ে হোসেনের এলাকার লোকজন তাদের প্রতিষ্ঠানকে সরকারের নির্দিষ্ট অধিদপ্তরে নিবন্ধন করাতে সক্ষম হবেন না। দেশে প্রচলিত সমবায় আইন অনুযায়ী কতিপয় ব্যক্তি স্বেচ্ছায় সংঘবদ্ধ হয়ে এরূপ সংগঠন গঠন করে। এজন্য ফি প্রদানপূর্বক নির্দিষ্ট ফরমে সমবায় নিবন্ধকের নিকট আবেদন করতে হয় এবং অনুমোদন প্রাপ্তির পরই আইনসঙ্গতভাবে এর কাজ শুরু করা যায়। বাংলাদেশে সমবায় সমিতি আইন ২০০১ এবং সমবায় সমিতি বিধিমালা ২০০৪ অনুযায়ী এ দেশের সমবায় সমিতি গঠিত হয়। ২০০১ সালের সমবায় সমিতি আইনের ৮ ধারা অনুযায়ী প্রাথমিক সমবায় সমিতি গঠন করতে হলে কমপক্ষে ২০ জন সদস্য থাকতে হবে।

উদ্দীপকে ঢাকার মিরপুর এলাকার ১৯ জন লোক একত্রিত হয়ে একটি সীমিত দায়সম্পন্ন ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রতিষ্ঠানের স্থায়িত্ব নিশ্চিত করতে চাইলে ২০০১ সালের সমবায় সমিতির আইন মোতাবেক সদস্য সংখ্যা বাড়াতে হবে। তবে ব্যবসায়টি নিবন্ধন করতে পারবেন।

সুতরাং বলা যায়, সদস্য সংখ্যা না বাড়িয়ে হোসেনের এলাকার লোকজন তাদের প্রতিষ্ঠানকে সরকারের নির্দিষ্ট অধিদপ্তরে নিবন্ধন করাতে সক্ষম হবেন না।

5 views

Related Questions