1 Answers

প্রাথমিক পর্যায়ে হোসেনের এলাকার লোকজন সমবায় ব্যবসায় স্থাপন করেন।

সমবায় হলো স্বল্প আয়ের সমশ্রেণিভুক্ত মানুষের স্বেচ্ছামূলক ব্যবসায় সংগঠন, যা সমবায় আইন অনুযায়ী গঠিত ও পরিচালিত হয়।

উদ্দীপকে হোসেন ঢাকার মিরপুরে ন্যায্যমূল্যে ভোগ্যপণ্য ক্রয়ের লক্ষ্যে এলাকার ১৯জন লোক একত্রিত করে একটি সীমিত দায়সম্পন্ন একটি ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলেন। তাদের প্রতিষ্ঠানের সদস্য সংখ্যা ১৯জন। তারা প্রতিষ্ঠানটিকে সরকারের একটি দপ্তরে নিবন্ধিত করতে চাইলে কমপক্ষে আর একজন সদস্য না থাকায় নিবন্ধন করতে পারেননি। প্রতিষ্ঠানটির দায় সীমিত এবং কমপক্ষে ২০ জন সদস্য ব্যতীত সরকারের দপ্তরে নিবন্ধন সম্ভর নয় বিধায় বলা যায় উক্ত প্রতিষ্ঠানটি হলো সমবায় সমিতি। কেননা সমবায় সমিতির দায় সীমিত এবং ন্যূনতম সদস্যসংখ্যা ২০ জন।

তাই বলা যায়, প্রাথমিক পর্যায়ে হোসেনের এলাকার লোকজন সমবায় ব্যবসায় স্থাপন করেন।

6 views

Related Questions