1 Answers
রহিম একমালিকানা ব্যবসায় সংগঠন স্থাপন করেছেন।
একজন ব্যক্তির মালিকানায় পরিচালিত ব্যবসায়কে একমালিকানা ব্যবসায় বলে। এরূপ ব্যবসায়ে মালিক নিজেই মূলধনের যোগান দেয়। ঝুঁকি বহন করে, পরিকল্পনা প্রণয়ন ও নিয়ন্ত্রকার্য সম্পাদন এবং মুনাফা ভোগ করে। তবে এ ব্যবসায় পরিচালনায় কিছু কিছু ক্ষেত্রে মালিক কর্মী নিয়োগ করতে পারে যারা মালিকের অবর্তমানে ব্যবসায় পরিচালনা করে থাকে।
উদ্দীপকে সৌদি ফেরত রহিম এক কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের নিউমার্কেটে 'হৃদয় ফ্যাশন' নামে একটি ফ্যাশন শপ স্থাপন করেন। তিনি বিভিন্ন দেশ হতে কোয়ালিটি পণ্য সংগ্রহ করে বিক্রি করেন। উদ্দীপকে রহিম নিজে এককভাবে ব্যবসায় মূলধন বিনিয়োগ করেন, নিজেই পণ্য সংগ্রহ করে নিজেই বিক্রয় করেন। যা একমালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত। তাই বলা যায়, উদ্দীপকে রহিম একমালিকানা ব্যবসায় সংগঠন স্থাপন করেছেন।