1 Answers
উদ্দীপকে বর্ণিত ব্যবসায় সংগঠনটির প্রকৃতি হলো কোম্পানি সংগঠনের আওতাভুক্ত পাবলিক লিমিটেড কোম্পানি।
যে কোম্পানির সদস্যসংখ্যা সর্বনিম্ন ৭ এবং সর্বোচ্চ স্মারকলিপিতে উল্লেখ শেয়ারসংখ্যা দ্বারা সীমাবদ্ধ, শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য এবং শেয়ার ও ঋণপত্র জনগণের উদ্দেশ্যে বিক্রয়ের জন্য আহ্বান জানানো যায় তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে।
উদ্দীপকে জনাব জাকির তার ১০ (দশ) বন্ধুকে নিয়ে ঢাকা শহরে 'রনি এন্টারপ্রাইজ' নামক একটি ব্যবসায় প্রতিষ্ঠান গঠন করেন। যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে অনুমতিপত্র গ্রহণের মাধ্যমে তাঁরা ব্যবসায় গঠন প্রক্রিয়া সম্পন্ন করেন। পাবলিক লিমিটেড কোম্পানি গঠন করতে সর্বনিম্ন সদস্য প্রয়োজন হয় ৭ জন অথচ উদ্দীপকের 'রনি এন্টারপ্রাইজ' এর সদস্যসংখ্যা ১০ জন অর্থাৎ 'রনি এন্টারপ্রাইজ'কে পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে গঠন করতে প্রয়োজনীয় সংখ্যক সদস্য রয়েছে। তাছাড়া 'রনি এন্টারপ্রাইজ' যথাযথ কর্তৃপক্ষের অনুমতিসাপেক্ষে গঠিত হয়েছে। তছাড়াও দেখা যায়, 'রনি এন্টারপ্রাইজ'জনগণের নিকট শেয়ার বিক্রি করতে যা পাবলিক লিমিটেড কোম্পানির বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত ব্যবসায় সংগঠনটির প্রকৃতি হলো কোম্পানি সংগঠনের আওতাভুক্ত পাবলিক লিমিটেড কোম্পানি।