1 Answers
উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি একটি সীমাবদ্ধ অংশীদারি কারবার। যদি কোনো অংশীদারি ব্যবসায়ে কোনো অংশীদারের দায় সীমিত বা সীমাবদ্ধ থাকে তবে তাকে সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায় বলে।
উদ্দীপকে ফারজানা ও তাঁর তিনবোন বোঝাপড়ার ভিত্তিতে অর্থাৎ চুক্তির ভিত্তিতে জেকস নামক বুটিক হাউস গড়ে তোলায় সংগঠনটি প্রথমে একটি সাধারণ অংশীদারি কারবার ছিল। তবে ৪ বছর পরে ফারজানার বড় বোন মারা গেলে তার ১৬ বছর বয়সি অর্থাৎ নাবালক ছেলেকে ব্যবসায় দেখাশুনার সুযোগ দেওয়ায় প্রতিষ্ঠানটি সীমাবদ্ধ অংশীদারি কারবারে রূপান্তরিত হলো। কেননা আইন অনুযায়ী নাবালকের দায় সীমাবদ্ধ। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি একটি সীমাবদ্ধ অংশীদারি কারবার।
7 views
Answered