1 Answers
উদ্দীপকে কলেজ ভবন নির্মাণের পরিকল্পনাটি একটি একার্থক পরিকল্পনা।
যে পরিকল্পনা বিশেষ কোনো সমস্যা বা পরিস্থিতি মোকাবিলার জন্য একবার ব্যবহারের উদ্দেশ্যে প্রণীত হয়, তাকে একার্থক পরিকল্পনা বলে। এ ধরনের পরিকল্পনা বারবার ব্যবহারের উদ্দেশ্যে করা হয় না। একটি উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য করা হয়। নির্দিষ্ট উদ্দেশ্য অর্জিত হওয়ার পর এরূপ পরিকল্পনা বাতিল হয়ে যায়।
আবির কনস্ট্রাকশন লি. একটি কলেজ ভবন নির্মাণের জন্য চুক্তিবদ্ধ হয়। ভবন নির্মাণের জন্য প্রথমে নকশা প্রণয়ন করা হয়। প্রয়োজনীয় উপকরণ ও দক্ষ শ্রমিক নিয়োগ দেওয়া হয়। কাজ শেষ করার সময় নির্ধারণ করে দেওয়া হয়। ভবন নির্মাণের কাজ শেষ হয়ে যাওয়ায় পরিকল্পনাটিরও পরিসমাপ্তি ঘটে। সুতরাং বলা যায়, উদ্দীপকের পরিকল্পনাটি একটি একার্থক পরিকল্পনা।
7 views
Answered