1 Answers

উদ্দীপকে বর্ণিত বিষয়গুলোর আলোকে 'প্রকৃতির ঐক্য' হলো- প্রকৃতি হচ্ছে বৈচিত্র্যময়। প্রকৃতিতে বিভিন্ন নিয়মে নিয়ন্ত্রিত বিভাগ থাকলেও তারা পরস্পরের সম্বন্ধযুক্ত। প্রকৃতি পরস্পর সম্বন্ধযুক্ত অংশসমূহের সমষ্টি। বিভিন্ন ধরনের নিয়মানুবর্তিতা প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির বিভিন্ন অভিব্যক্তি মাত্র। কাজেই নিয়মানুবর্তিতাকে প্রকৃতির ঐক্য বলাই বেশি সংগত। 'প্রকৃতি ঐক্য' বলতে প্রকৃতি পরিবর্তনহীন ও অভিন্ন বোঝায় না। প্রকৃতির অংশসমূহের মধ্যে অন্তহীন পরিবর্তন সত্ত্বেও সম্বন্ধের দিক থেকে প্রকৃতি নিজের সাথে অভিন্ন থাকে তাই ধোঝায়। যুক্তিবিদ Welton বলেন, "প্রকৃতি হচ্ছে বৈচিত্র্যের মাঝে ঐক্য, আর বিভিন্নতার মাঝে অভিন্ন।" প্রকৃতির বিভিন্ন বিভাগ নিজ নিজ নিয়মে চলে। উদ্ভিদ জগতের জন্য এক নিয়ম, প্রাণিজগতের জন্য অন্য নিয়ম প্রযোজ্য ও ব্যাপৃত।

6 views

Related Questions