1 Answers
উদ্দীপকে শিক্ষক ক্লাসে যে বিষয়গুলোর অবতারণা করছিলেন তা ব্যবসায় পরিবেশের রাজনৈতিক পরিবেশ উপাদানের অন্তর্ভুক্ত।
দেশের সরকার ও রাজনৈতিক দলগুলোর আচার আচরণের ভিত্তিতে যে পরিবেশ গড়ে ওঠে তাকে রাজনৈতিক পরিবেশ বলে। সার্বভৌমত্ব, সরকার ও সরকারি নীতিমালা, রাজনৈতিক দল, রাজনৈতিক স্থিতিশীলতা, আইন-শৃঙ্খলা, আন্তর্জাতিক সম্পর্ক ইত্যাদি রাজনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত।
উদ্দীপকের রাজীবের শিক্ষক ক্লাসে বাংলাদেশের ব্যবসায় পরিবেশের উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতার প্রয়োজনীয়তা বর্ণনা করেছিলেন। তিনি বলেছিলেন হরতাল, ধর্মঘট, হানাহানি ইত্যাদি দেশের বিদ্যমান ব্যবসায় সংগঠনগুলোকে যেমন ক্ষতিগ্রস্ত করে তেমনি নতুন প্রতিষ্ঠান স্থাপনের কোনো সম্ভাবনাও দেখা যায় না। বাংলাদেশের ব্যবসায়ের পরিবেশের উন্নতি না হওয়ার মূলে রাজনৈতিক অস্থিতিশীলতাকেই দায়ী করা যায়। হরতাল, ভাংচুর, জ্বালাও পোড়াও এদেশের ব্যবসায়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করছে।