1 Answers

উদ্দীপকের মিসেস তাসলিমা ব্যবসায় পরিবেশের সামাজিক পরিবেশের অন্যতম উপাদান দেশীয় ঐতিহ্য উপাদানের প্রভাবে চাকরি না করে ব্যবসায়কে বেছে নিয়েছেন।

সমাজ বলতে পরস্পর সম্পর্কযুক্ত মানবগোষ্ঠীকে বোঝায়। কোনো সমাজের বা জাতির মানুষের সংখ্যা, ধর্ম, বিশ্বাস, চিন্তাধারা, শিক্ষা- সংস্কৃতি, রীতি-নীতি ও দেশীয় ঐতিহ্য মিলিয়ে যে পারিপার্শ্বিকতা গড়ে উঠে তাকেই সামাজিক পরিবেশ বলে। এরূপ পরিবেশও ব্যবসায়কে ব্যাপকভাবে প্রভাবিত করে।

উদ্দীপকে টাঙ্গাইলের মিসেস তাসলিমা একজন উচ্চ শিক্ষিত মহিলা। তিনি চাকরির পিছনে না ছুটে তার পিতার দীর্ঘদিনের খ্যাতিসম্পন্ন 'টাঙ্গাইল শাড়ি বিতান' নামক প্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহণ করেছেন। তার এ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ব্যবসায় পরিবেশের সামাজিক উপাদানের দেশীয় ঐতিহ্য মারাত্মকভাবে প্রভাববিস্তার করেছে। তাই বলা যায়, উদ্দীপকের মিসেস তাসলিমা ব্যবসায় পরিবেশের সামাজিক উপাদানের প্রভাবে চাকরি না করে ব্যবসায়কে বেছে নিয়েছেন।

4 views

Related Questions