1 Answers

উদ্দীপকে মিসেস পাখি ব্যবসায় পরিবেশের প্রাকৃতিক উপাদান বিবেচনায় এনে ব্যবসায় শুরু করেন।

প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর প্রভাব ব্যবসায়ে অত্যন্ত প্রবল। দেশের ব্যবসায়-বাণিজ্যের উন্নতি ও অবনতিতে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোনো অঞ্চলের জনসংখ্যা, ভূপ্রকৃতি, জলবায়ু, নদনদী, প্রাকৃতিক সম্পদ প্রভৃতি প্রাকৃতিক পরিবেশের উপাদান ব্যবসায়-বাণিজ্যকে প্রভাবিত করে। এসকল উপাদানের ওপর ভিত্তি করে এক এক অঞ্চলে এক এক ধরনের ব্যবসায় গড়ে ওঠে।

উদ্দীপকে মিসেস পাখি চাঁপাইনবাবগঞ্জে আমের উৎপাদন বেশি এবং উন্নতমানের বলে তিনি সেখানে নতুন ধরনের ব্যবসায় শুরু করেন। তিনি বিভিন্ন ধরনের আচার ও আমের দ্বারা তৈরি বিভিন্ন প্রকার মিস্টি তৈরি করেন। অল্প দিনে মধ্যে তার ব্যবসায়টি স্থানীয়ভাবে ব্যাপক পরিচিতি লাভ করে। চাঁপাইনবাবগঞ্জে মূলত প্রাকৃতিক পরিবেশের উপাদান জলবায়ু অনুকূল আবহাওয়ার কারণে উন্নতমানের এবং অধিক পরিমাণে বিভিন্ন জাতের আমের উৎপাদন হয়। আর এ আমের ওপর ভিত্তি করেই মিসেস পাখি তার ব্যবসায় শুরু করেন। তাই বলা যায়, উদ্দীপকে মিসেস পাখি ব্যবসায় পরিবেশের 'প্রাকৃতিক উপাদান বিবেচনায় এনে ব্যবসায় শুরু করেন।

6 views

Related Questions