1 Answers
পরিবেশের অর্থনৈতিক উপাদান বিবেচনা করে জনাব রিফাত পোশাক কারখানা স্থাপন করেন।
জনগণের আয় ও সঞ্চয়, অর্থ ও ঋণব্যবস্থা, বিনিয়োগ, মূলধন ও জনসম্পদ ইত্যাদির ওপর ভিত্তি করে কোনো দেশে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে।
উদ্দীপকে জনাব রিফাত একটি পোশাক কারখানা স্থাপনের জন্য গাজীপুর এলাকা নির্ধারণ করেন। এখানে জমির মূল্য অপেক্ষাকৃতকম এবং পর্যাপ্ত দক্ষ শ্রমিক পাওয়া যায়। ফলে বিনিয়োগ কম করেও মুনাফার পরিমাণ বেশি হয়। জনাব রিফাত জমির মূল্য ও জনসম্পদ বিবেচনা করেছেন। তাই বলা যায়, জনাব রিফাত পরিবেশের অর্থনৈতিক উপাদান বিবেচনা করে পোশাক কারখানা স্থাপন করেন।
5 views
Answered