1 Answers
উদ্দীপকে জুয়েলের ব্যবসায় পরিবেশের উপাদান বিবেচনা করা অত্যন্ত যৌক্তিক ছিল।
ব্যবসায় পরিবেশ ব্যবসায়ের উন্নয়নে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাববিস্তার করে। ব্যবসায় পরিবেশ অনুকূল না হলে ব্যবসায় স্থাপন করে সফলতা লাভ করা যায় না। জুয়েল তার পোশাক কারখানা স্থাপন করার আগে ব্যবসায়িক পরিবেশের বিভিন্ন উপাদান যেমন- প্রাকৃতিক, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, প্রযুক্তিগত, আইনগত ও সাংস্কৃতিক পরিবেশ বিবেচনা করেন।
স্থানীয় এলাকার জনগণের রুচি, চাহিদা ও মানসিকতা যাচাই করেন। এছাড়া কাঁচামালের সহজলভ্যতা, ব্যবসায়িক আইন-কানুন, সরকারি নিয়মনীতি, জনগণের ক্রয়ক্ষমতা ইত্যাদি বিবেচনা করেন। তিনি ব্যবসায়িক পরিবেশের উপাদানগুলো অনুকূল হওয়ায় ব্যবসায় স্থাপনের সিদ্ধান্ত নেন। কেননা তিনি ব্যবসায় পরিবেশের উপাদান বিবেচনা না করে সিদ্ধান্ত গ্রহণ করলে ব্যবসায়ে সফলতা অর্জনে ব্যর্থ হবেন।
সুতরাং বলা যায়, জুয়েল ব্যবসায় স্থাপনের পূর্বে ব্যবসায় পরিবেশের যে উপাদান বিরেচনা করেছেন তা অত্যন্ত সঠিক সিদ্ধান্ত ছিল।