1 Answers

চাকরি ছেড়ে ব্যবসায় করার সিদ্ধান্তটি হানিফের জন্য সঠিক ছিল।

স্বাধীনভাবে জীবিকা নির্বাহের জন্য ব্যবসায় উৎকৃষ্ট পন্থা। ব্যবসায় ব্যক্তির বেকার সমস্যা যেমন দূর করে তেমনি অন্যদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। উদ্দীপকের হানিফ দীর্ঘদিন একটি চালের আড়তে চাকরি করেছেন। চাকরিকালীন প্রচুর অর্থ সঞ্চয় করেছেন। সঞ্চিত অর্থ বিনিয়োগ করে তিনি নিজেই চালের ব্যবসায় আরম্ভ করেছেন। যা পরবর্তীতে তাকে আর্থিক সাফল্য এনে দিয়েছে।

হানিফ দিনাজপুরের উৎপাদনকারীদের নিকট হতে সরাসরি অত্যন্ত। মানসম্পন্ন চাল ক্রয় করে ঢাকায় এনে প্যাকেটজাত করে ঢাকার। মিরপুরের খুচরা বিক্রেতাদের নিকট বিক্রি করেন। মানসম্মত পণ্য বিক্রির কারণে বাজারে দ্রুত তার চাহিদা বৃদ্ধি পেয়েছে। বেশ কিছুসংখ্যক গ্রাহক আগে থেকেই ফরমায়েশ দিয়ে রাখে। হানিফের ব্যবসায় চাহিদা এত বেড়েছে যে, এ পর্যায়ে সে সরাসরি বাসা- বাড়িতেও চাল সরবরাহের পরিকল্পনা করছে। খাদ্যদ্রব্য বা কৃষিজ সম্পদ সংগ্রহ করে মানুষের বস্তুগত চাহিদা পূরণের লক্ষ্যে হানিফ কাজ। করছে। এতে একদিকে জনগণের চাহিদা পূরণ করছে এবং নিজের তথা দেশের সম্পদ বৃদ্ধিতে ভূমিকা রাখছে। হানিফ তার আড়তে বেকারদের চাকরির সংস্থান করছে, তাদের জীবনযাত্রার মানোন্নয়ন ত্বরান্বিত করছে। এতে করে ব্যবসায়ের মাধ্যমে দেশের মোট জাতীয় উৎপাদন বৃদ্ধি পাচ্ছে।

সর্বোপরি বলা যায়, হানিফের চাকরি ছেড়ে দিয়ে ব্যবসায় করার সিদ্ধান্তটি সঠিক। চাকরির নির্দিষ্ট বেতনে হানিফ কোনো রকমে জীবন পরিচালনা করতো। কিন্তু ব্যবসায় করাতে হানিফ নিজের উন্নয়নের পাশাপাশি দেশ ও দশের জীবনমান উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে সক্ষম হবে।

4 views

Related Questions