1 Answers
ঘূর্ণিঝড় মহাসেনের আগমনে হানিফের গ্রামে ব্যাপক ক্ষতি হয়েছে। এই ঘূর্ণিঝড়ে সমুদ্র উপকূলবর্তী গ্রামগুলোতে জলোচ্ছ্বাস দেখা দেয়। মহাসেনের আক্রমণে হানিফের গ্রামের ক্ষতির ধরন নিম্নে বর্ণনা করা হলো-
i. হানিফের গ্রামে ঘূর্ণিঝড়ের আঘাতে ঘরবাড়ির চালা উড়ে গেছে। গাছ-পালা ভেঙ্গে পড়েছে।
ii. জলোচ্ছ্বাসের প্রচন্ড স্রোতে হানিফের গ্রামের অনেকের পশু ভেসে গেছে।
iii. জলোচ্ছ্বাস পরবর্তী সময়ে ঐ গ্রামে বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে।
iv. বন্যায় ভেসে যাওয়া মৃত পশুপাখির মৃতদেহ চারিদিকে পড়ে আছে। ফলে গ্রামের পরিবেশ দূষিত হয়েছে।
V. গ্রামে পশুখাদ্য ও মানুষের খাদ্যের অভাব দেখা দিয়েছে।
vi. উক্ত গ্রামে জীবিত গবাদিপশুর উদরাময়, পেটের পীড়া ও পেটফাঁপাসহ বিভিন্ন রোগের আক্রমণ বেড়ে গেছে।
অর্থাৎ মহাসেনের প্রভাবে হানিফের গ্রামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।