1 Answers
আমার মতে ব্যবস্থাপনার নির্দেশনার ঐক্য নীতি লঙ্ঘিত হওয়ায় আবুলকে বরখাস্ত করার সিদ্ধান্তটি সঠিক ছিল না।
উদ্দেশ্য অর্জনের জন্য পূর্ব নির্দেশনার সাথে মিল রেখে পরবর্তী নির্দেশনা প্রদানের কাজকেই ব্যবস্থাপনায় নির্দেশনার ঐক্য নীতি বলে। এ নীতি অনুযায়ী একটা সামগ্রিক উদ্দেশ্য বা পরিকল্পনা বাস্তবায়নের বিষয়টি মাথায় রেখে তার আলোকে প্রতিষ্ঠানে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়ে থাকে।
উদ্দীপকে দেখা যায়, রূপালী কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মি. তৌহিদের অফিসের ফ্যাক্স মেশিনটি খারাপ হওয়ায় পিয়ন আবুলকে একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট জরুরি ভিত্তিতে ফ্যাক্স করার জন্য বাইরে পাঠায়। আবুলের প্রস্থানের পরপরই প্রতিষ্ঠানের চেয়ারম্যান তামীম মি. তৌহিদের রুমে প্রবেশ করেন। চেয়ারম্যানের আপ্যায়নের জন্য মাঝপথ থেকে মি. তৌহিদ আবুলকে ফিরিয়ে আনেন। আর চেয়ারম্যান চলে যাবার পর আবুল ডকুমেন্টটি ফ্যাক্স করে এ অবস্থায় আবুলের দায়িত্বে অবহেলার কারণে ফ্যাক্স বার্তা প্রেরণে দেরি হয়নি। তাই বলা যায়, আবুলকে বরখাস্ত করার সিদ্ধান্তটি সঠিক ছিল না।